সেবার স্বচ্ছ শর্ত

সেবার শর্তাবলি

মেশিন/ইকুইপমেন্ট ভাড়া, মোবিলাইজেশন, অপারেটর সাপোর্ট, সাইট প্রস্তুতি ও কোটেশন সম্পর্কিত সাধারণ নিয়মাবলি।

রেট চূড়ান্ত হয় সাইট বিস্তারিত দেখে

লোকেশন, সময়কাল, মেশিনের ধরন, অপারেটর, ফুয়েল, মোবিলাইজেশন এবং সাইট শর্ত অনুযায়ী ভাড়ার মূল্য পরিবর্তিত হতে পারে।

কোটেশন

প্রাথমিক কোটেশন একটি নির্দেশনামূলক ধারণা। চূড়ান্ত রেট সাইট লোকেশন, কাজের সময়, মেশিন প্রাপ্যতা ও মোবিলাইজেশন শর্ত অনুযায়ী নিশ্চিত করা হবে।

সাইট প্রস্তুতি

  • সাইটে মেশিন ঢোকার রাস্তা ও পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে
  • ক্রেন বা বুম পাম্পের ক্ষেত্রে গ্রাউন্ড stability ও আউটরিগার জায়গা গুরুত্বপূর্ণ
  • লো বেড ট্রেলার মুভমেন্ট-এর জন্য রুট, টার্নিং রেডিয়াস ও ক্লিয়ারেন্স বিবেচনা করতে হবে

নিরাপত্তা

সাইটের নিরাপত্তা, সিগন্যালম্যান, exclusion জোন, লিফটিং পরিকল্পনা এবং রেডিমিক্স সময়—কাজের ধরন অনুযায়ী আগে থেকে সমন্বয় করা উচিত।

যোগাযোগ

যেকোনো সেবার শর্ত জানতে WhatsApp বা কল করুন: 0174-22-66-022